ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

গুলিতে নিহত সাংবাদিকের শোকে নানীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর ৬ ঘণ্টা পর মারা গেলেন তার নানী রোকেয়া বেগম (৯০)। নাতীর মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে নানীর মৃত্যু হয়েছে বলে নিহত সাংবাদিক শিমুলের ছোট ভাই আজাদ হোসেন জানিয়েছেন। তিনি জানান, শনিবার (৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় নানী ও নাতির এক সাথে দাফন করা হবে।
সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে শাহজাদপুরসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষ চলাকালে পৌর মেয়রের শর্টগানের গুলিতে আহত হয় দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে দুপুর একটার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়।এই খবরটি ছড়িয়ে পড়লে কান্নায় ভেঙে পড়েন তার নানীসহ পরিবারের লোকজন। এরই এক পর্যায়ে রাত ৭টায় শাহজাদপুর মালদা গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সাংবাদিক শিমুলের নানী রোকেয়া বেগম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

গুলিতে নিহত সাংবাদিকের শোকে নানীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭