ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খুনের অভিযোগে বাঁদরের বিরুদ্ধে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক:: বাঁদরদের তাণ্ডবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ‘অভিযুক্ত’দের শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।এতে বিপাকে পুলিশ।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলার টিকরি গ্রামের।

অভিযোগ, গত ১৭ অক্টোবর একদল বাঁদরের কাণ্ডকারখানায় মৃত্যু হয় ৭০ বছরের এক বৃদ্ধের। স্বাভাবিকভাবেই অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার। বাঁদরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করতে চেয়েছেন পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে পুলিশও বুঝে উঠতে পারছে না কী করণীয়।

পুলিশ কর্মকর্তা রমালা রাজীব প্রতাপ সিং জানান, মৃত বৃদ্ধের নাম ধরমপাল। গত ১৭ অক্টোবর একটি ইটের গাদার উপর ঘুমোচ্ছিলেন তিনি। আচমকাই একদল বাঁদর সেই স্তূপাকৃত ইটের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্তূপটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধরমপাল মাটিতে পড়ে যান। আর সারি সারি ইট তার গায়ের উপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে মৃতের ভাইয়ের অভিযোগ, এভাবে তার দাদার মৃত্যু হয়নি। তার দাবি, যজ্ঞের জন্য কাঠের ব্যবস্থা করতে গিয়েছিলেন ধরমপাল। তখনই তার উপর চড়াও হয় একদল বাঁদর। তারাই বৃদ্ধের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। মাথায় ও বুকে গুরুতর আঘাত পান তিনি। আর তাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

তবে মৃত্যু যেভাবেই হয়ে থাকুক না কেন, মৃতের পরিবার হনুমানের দলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চায়। মৃতের ভাই বলেন, ‘আমরা ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু পুলিশের বক্তব্য এটি নিতান্তই একটি দুর্ঘটনা।’অভিযোগ জমা নিয়ে তদন্ত না করলে উচ্চ পর্যায়ের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন মৃত ধরমপালের ভাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খুনের অভিযোগে বাঁদরের বিরুদ্ধে মামলা!

আপডেট সময় : ১০:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮