ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

যানজটে আটকা, বিমান না পেয়ে বেঁচে গেলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ার জাভা সাগরে লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানটিতে ওঠার কথা ছিল সোনি সেটিয়াওয়ান নামে এক ব্যক্তির।কিন্তু পথে যানজটে আটকা পড়ে যান তিনি। তাই আর বিমানে ওঠা হয়নি তার। এখন সৃষ্টিকর্তার কাছে অবিরত শুকরিয়া আদায় করে যাচ্ছেন সেটিয়াওয়ান।

কারণ তার পরিবারও দুর্ঘটনার কথা শুনে ভেঙে পড়েছিল। সোনির কথায়- কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। মাকে সামলানো যাচ্ছিল না।তার পরেই ওদের জানালাম- আমার কিছু হয়নি।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জাকার্তা ও পাংকাল পিনাংয়ের বিমানবন্দরে ভিড় করেন যাত্রীদের শোকসন্তপ্ত স্বজনরা।

সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।লায়ন এয়ারের উড়োজাহাজটি জাকার্তা থেকে রওনা হয় সকাল ৬টা ২০ মিনিটে। এক ঘণ্টার পর সেটি পেংকাল পিনাং শহরে পৌঁছানোর কথা ছিল।কিন্তু কী কারণে জেটি ৬১০ ফ্লাইটটি বিধ্বস্ত হল তা জানা যায়নি। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের এ উড়োজাহাজটি সম্পূর্ণ নতুন। এ রকম নতুন একটি উড়োজাহাজ বিধ্বস্তের এমন বড় ধরনের ঘটনা এটিই প্রথম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

যানজটে আটকা, বিমান না পেয়ে বেঁচে গেলেন যাত্রী

আপডেট সময় : ১০:৪৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮