ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ক্যারীয়ারের সেরা বোলিংয়ে তাক লাগালেন ‘ব্লাক টাইগার’ রুবেল!

স্পোর্টস আপডেট ডেস্ক – ভারত সফরে দলে নেই টাইগার রুবেল হোসেন। তবে তাকে নিয়ে নতুন গল্প হলো-দল থেকে বাদ পড়ার জেদেই জীবনের সেরা বোলিংয়ে তাক লাগালেন ‘ব্লাক টাইগার’ রুবেল হোসেন।

নিউজিল্যান্ড সফরটা সব মিলিয়ে সাদামাটার চেয়ে একটু ভালো ছিলো। ভারত সফরে তাই রুবেল হোসেনের জায়গাটা সুনিশ্চিত ছিলো না। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ভারত গেছে বাংলাদেশ।

আর বাদ পড়ে দেশে ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠেছেন তিনি। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং।

দেশে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথম শ্রেণির এই লিগের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন রুবেল। তার সঙ্গে খেলছেন মোস্তাফিজুর রহমানও।

গতকাল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন রুবেল। প্রথম শ্রেণির ক্রিকেটে রুবেল সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন ২০১০ সালের হ্যামিল্টন টেস্টে। এতো লম্বা বিরতির পর পাঁচ উইকেট পাওয়া; মানে রুবেল ফিরছেন তার সেরা সময়ে।

পূর্বাঞ্চলের ব্যাটিং লাইন ধসিয়ে দেয়ার পর রুবেল বলেন, ‘অনেক দিন পর পাঁচ উইকেট পেলাম। স্বাভাবিকভাবেই ভালো লাগছে।’

রুবেলের বোলিং তোপের সামনে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেছে পূর্বাঞ্চল। মোস্তাফিজ দুই উইকেট নিয়েছেন ৩২ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ৪০৩ রান। অর্থাৎ ফলোঅনেই পড়তে হয়েছে পূর্বাঞ্চলকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ক্যারীয়ারের সেরা বোলিংয়ে তাক লাগালেন ‘ব্লাক টাইগার’ রুবেল!

আপডেট সময় : ০৪:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭