ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় দেড় মাসে ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা ধসে বৃহস্পতিবার রাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহত ইয়াকুব আলী (২২) স্থানীয় নারাইনপুর গ্রামের রজব আলীর পুত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় আব্দুল হান্নানের গর্ত থেকে নিজের ট্রাক্টরে পাথরবোঝাইকালে আকষ্মিক গর্তের নিচে চাপা পড়েন ইয়াকুব। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় রাত আটটার দিকে সে মারা যায়।

খবর পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা নিহতের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, এ নিয়ে আরপিন টিলায় দেড় মাসে ৭ জনের মৃত্যু হল। গত ২৩ জানুয়ারি টিলা সংলগ্ন মাটিয়া টিলার আঞ্জু মিয়ার গর্ত ধসে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার নিহত ইয়াকুব তার ভাতিজা। ইয়াকুবেরও পাথরের ব্যবসা রয়েছে।

এদিকে, ২৩ জানুয়ারির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে ৪৭ ভূমিখেকোকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া তৎকালীন সময়ের দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলী এবং ওসির গাফিলতির বিষয়টিও উল্লেখ করা হয়েছিল। ঠিক দুই সপ্তাহের ব্যবধানে ফের ১১ ফেব্রুয়ারি সেখানে আরও এক শ্রমিক মারা যান। এ ঘটনায় পর ওসিকে প্রত্যাহার এবং ইউএনওকে বদলী করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় দেড় মাসে ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭