ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ হঠাতে পারবে না : আল্লামা কাসেমী

| আলাউদ্দিন বিন সিদ্দিক
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ইলমে ওহীর শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা ব্যবস্থা, আর এই শিক্ষা ব্যবস্থা যতদিন অব্যাহত থাকবে ততদিন পৃথিবীও টিকে থাকবে। ইলমে ওহীর শিক্ষা বন্ধ হয়ে গেলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে।

আজ শনিবার রাজধানীর রায়েরবাগ মাদরাসা মারকাযুল হিদায়াহতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। মুসলমানরা তাদের আসল পরিচয় ভুলে দুনিয়ার চাকচিক্যে ডুবে রয়েছে। ঈমানী বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ হঠাতে পারবে না। মুসলমানদের ঈমান মজবুত করে আখেরাতের জিন্দেগী গঠন করতে হবে। মুসলমানদেরকে যেনতেন ভাবে জীবন পরিচালনা করলে চলবে না, ঈমানের সাথে মৃত্যু না হলে জীবনের কোন মূল্য নেই। ঈমানের সাথে মৃত্যু হতে চাইলে তাকওয়ার ভিত্তিতে জীবন চালাতে হবে।

তিনি আরও বলেন, ইলমে নববীর ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত কওমী মাদরাসাগুলো দুনিয়াব্যাপী মানুষকে তাকওয়ার উপর চলার পথ প্রদর্শন করছে। অনেকেই মাদারিসে কওমীকে গালমন্দ করে, এটা তাদের ঈমানের জন্য চরম ক্ষতিকর। এজন্য ঈমানহারা হয়ে কুফরীর মৃত্যুও হতে পারে।

মাদরাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী বাকি বিল্লাহ’র পরিচালনায় মাওলানা ইসমাঈল মামুন ও মুফতি আনোয়ার হুসাইনসহ মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ মাদরাসার পরিচালনা কমিটি, ছাত্র শিক্ষকসহ সকলের জন্য বিশেষ দুআ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ হঠাতে পারবে না : আল্লামা কাসেমী

আপডেট সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭