ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

একদিনে দুই জয় কৃষ্ণাদের

ক্রীড়া প্রতিবেদক,
সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। তার আগে জাপানে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে যেয়ে নিজেদের ভালোই ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। জে-গ্রিন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভলে দুই দিনে ছয় ম্যাচ খেলে কৃষ্ণা-স্বপ্নাদের জয় তিনটি, ড্র একটি ও হার দুটি। সর্বশেষ রোববার খেলা তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় এসেছে; একটিতে হার। তাও টাইব্রেকারে।

স্বাগতিক দল সাকাই একাডেমিকে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারিয়ে জাপান সফর শুরু করেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এরপর ফুটবল ফেস্টিভলের প্রথম দিন বাংলাদেশ শেষ করেছিল একটি করে জয়, হার ও ড্র নিয়ে।

রোববার প্রথম ম্যাচে জাপানের দল আমাগাসাকিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না দুটি, কৃষ্ণা রানী সরকার ও মার্জিয়া একটি করে গোল করেন।

দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে মেয়েরা। স্বপ্নার গোলে ১-১ সমতায় নির্ধারিত সময় শেষ করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যান কৃষ্ণারা।

তৃতীয় ম্যাচে টোকাই ইউনিভার্সিটি একাডেমিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। স্বপ্না দুটি, শিউলি আজিম ও আখি একটি করে গোল করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

একদিনে দুই জয় কৃষ্ণাদের

আপডেট সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭