ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

উদ্দেশ্য যখন শাশুড়ির মন জয়

উদ্দেশ্য যখন শাশুড়ির মন জয়

নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্কের বাঁধনটা আরো মজবুত করতে চাইলে হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করার প্রস্তুতি নিন।

সাধারণত মেয়েরা শ্বশুর-শাশুড়ি মানেই বাঘ-ভল্লুকগোছের কিছু মনে করে। তাই প্রথমবার দেখা করার সময় বেশিরভাগ মেয়েই বিচলিত থাকেন। ঠিক যেন চাকরির সাক্ষাৎকারের মতো—কী পরবেন, কী করবেন এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আসুন প্রথম দেখাতেই হবু শ্বশুর-শাশুড়ির মন জয়ের কয়েকটি উপায় চট করে জেনে নেওয়া যাক-

সঠিক পোশাক : মনে রাখবেন প্রথমে দর্শনধারী, তারপরই গুণবিচারী। প্রথম দেখাতেই আপনি যদি তাদের মন জয় করতে পারেন তাহলে পরের ধাপগুলোতে কম মনযোগ দিলেও হবে। যদি অতি আধুনিক পোশাক পরা পছন্দ করেন তাহলে প্রথমদিন আপনার পোশাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে। তাদের সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটিতে সালোয়ার কামিজ কিংবা ক্যাজুয়াল পোশাক নির্বাচন করুন। এতে তারা আপনার বিষয়ে ইতিবাচক চিন্তা করবে।

নম্র ব্যবহার : প্রথম দিন হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে অবশ্যই যতটা সম্ভব নম্র ব্যবহার করুন। ভদ্র ও শান্তশিষ্ট আচরণ সব অভিভাবকেরাই পছন্দ করেন। তবে লজ্জ্বাবোধ করবেন না, কথা বলতে হবে। কিন্তু কেবলমাত্র প্রাসঙ্গিক কথাবার্তাই বলুন, অযথা আলাপ করতে যাবেন না। আবার এতটা নম্র হওয়ার দরকার নেই—যাতে তারা মনে করে এটা অভিনয়।

উপহার : প্রথম দিনই হবু শ্বশুর-শাশুড়ির জন্য উপহার নিতে হবে এমন কথা নেই। এটাকে ঘুষও বলা যাবে না। তবে উপহার দিলে তার ফলাফল সম্পর্কে আপনি ভাবতেও পারবেন না। নিশ্চিতভাবেই ভাল কোনো উপহার পেলে প্রথম দেখাতেই তারা আপনাকে পছন্দ করবেন।

ভাল শ্রোতা : হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রথম সাক্ষাতের দিন অবশ্যই কম কথা বলবেন এবং তারা যা বলবে তা মনযোগ দিয়ে শুনবেন। তাদের কথার মাঝে কখনই কথা বলবেন না। আর তারা কিছু জানতে চাইলে আপনি যতটুকু জানেন ঠিক ততটুকুই বলবেন। বোকার মতো কোনো আচরণ করবেন না।

নিজের মতো থাকুন : নিজের মতো থাকতে কে না ভালবাসে। তাই আপনি বাস্তবে ঠিক যে রকম সেই রকমই নিজেকে উপস্থাপন করুন। বাড়তি কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

উদ্দেশ্য যখন শাশুড়ির মন জয়

আপডেট সময় : ০৯:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭