ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

মাছ থেকে ফরমালিন সরানোর ঘরোয়া ৩ উপায়

লাইফ স্টাইল ডেস্ক:: মাছকে দীর্ঘ দিন টাটকা রাখতে যথেচ্ছ পরিমাণে মেশানো হচ্ছে ফরমালিন।সাধারণ রুই-কাতলা থেকে চালানি চিংড়ি সবেতেই মিশছে এই রাসায়নিক। আর এর হাত ধরেই শরীরে প্রবেশ করছে বিষ।

বাজার থেকে কিনে আনছেন টাটকা মাছ। কিন্তু তা খেয়েও অসুস্থ হচ্ছে শরীর! এমনটা কি প্রায়ই হয়? তাহলে বুঝবেন আপনার কিনে আনা মাছ যতটা টাটকা দেখায়, আসলে তা নয়। এই বিষাক্ত রাসায়নিক শরীরকে প্রতিদিন বিষাক্ত করছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রাসায়নিকের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে আমাদের দেহে। তবে ভয় পাবেন না, ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার রুখতে না পারলেও, কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই এই ফরমালিনের হাত থেকে মুক্তি পাবেন।

আসলে এক একটি মাছে যে পরিমাণ ফরমালিন মেশে তাতে এক দিনেই হয়তো অনেকটা ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন ওই মাছ খেতে খেতে বিপদ আসতে বাধ্য। তাই দেখে নিন কিভাবে ঘরোয়া উপায়ে সরিয়ে ফেলবেন তা।

১. মাছ কিনে এনে খুব ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন সেই মাছ। এর পর প্রায় এক ঘণ্টা তাকে ভিজিয়ে রাখুন সেই পানিতেই। ঠাণ্ডা পানির প্রভাবে মাছের শরীরের ফরমালিন কিছুটা বেরিয়ে যায়।

২. এর পর লবণ পানি তৈরি করে তাতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন মাছ। লবণ মাছের শরীরের ক্ষতিকর রাসায়নিককে সহজেই বের করে আনে।

৩. এই দুই প্রক্রিয়া অবলম্বন করলেই ফরমালিন অনেকটাই সরে যায়। তবে আরও ভাল ফল পেতে প্রথমেই চাল ধোয়া পানি দিয়ে ধুয়ে নিন মাছ। তার পর সাধারণ পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এতে সহজেই ফরমালিন সরে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

মাছ থেকে ফরমালিন সরানোর ঘরোয়া ৩ উপায়

আপডেট সময় : ১২:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮