ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইন্টারের বিপক্ষে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক:: লিগের পয়েন্ট টেবিলে জাকিয়ে বসিয়ে বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ভালভার্দের দল।ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল রায়ো ভায়োকানো।এমনকি ম্যাচের শেষ সময় পর্যন্ত লিড ধরে রেখেছিল তারা।কিন্তু শেষ বাঁশির আগে সুয়ারেজ ও উসমান ডেম্বেলের গোলে সমতার পর জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।এ নিয়ে মেসিবিহীন বার্সা চ্যাম্পিয়নস লিগ,এল ক্লাসিকো,কোপা ডেল রে’র জয়ের ধারা ধরে রেখেছে। তবে ভক্তরা নিশ্চয় দারুণ ফর্মে থাকা মেসিকে মিস করছেন। তাই বার্সেলোনা কোচ মেসির ফেরার সুখবর জানালেন।

ভায়োকানোর বিপক্ষে জেতার পর বার্সালোনা কোচ ভালভার্দে জানান, আগামী মঙ্গলবার চাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। এর আগে চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েন মেসি। গেল ২০ অক্টোবর লা লিগার ম্যাচে বার্সালোনা-সেভিলা ম্যাচের ১৬ মিনিটের মাথায় আঘাত পান তিনি। কয়েক সপ্তাহের জন্য পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার মাঠের বাইরে থাকতে হবে বলে জানানো হয়।

তার আগে ম্যাচের ১২ মিনিটের মাথায় এক গোল করে ও শুরুতে এক গোল করিয়ে দলকে এগিয়ে নেন তিনি। দারুণ ফর্মে থাকা মেসিকে ছাড়া বার্সা চ্যাম্পিয়নস লিগে এবং এল ক্লাসিকো ম্যাচে কেমন করবে তা নিয়ে ছিল প্রশ্ন। কিন্তু মেসির জায়গায় খেলা ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা এবং সুয়ারেসের নৈপুন্যে জয় পায় দুই ম্যাচেই। তবে মেসির জন্য অপেক্ষা ছিল পুরো দলের। বিশেষ করে ইন্টারের মাঠে খেলতে যাওযার আগে তার ফেরার খবর দলের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

বার্সেলোনা কোচ ভালভার্দে বলেন, ‘আমি মনে করি মেসি দলে ফিরলে আমরা আরও ভালো খেলবো। ইন্টার মিলানের ম্যাচকে সামনে রেখে গত রবিবার থেকে অনুশীলন শুরু করেছে সে। তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’ মেসির অনুপস্থিতে লুইস সুয়ারেজ দারুণ খেলছেন। রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিকসহ লা লিগায় ৯ গোল করে শীর্ষে আছেন তিনি। কোচ জানান, সুয়ারেজের সঙ্গে মেসি ফিরলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে বার্সা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইন্টারের বিপক্ষে ফিরছেন মেসি

আপডেট সময় : ০৪:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮