ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইতালিতে সিজনাল ভিসা, এবারও কালো তালিকায় বাংলাদেশ

প্রবাস ডেস্ক : চলতি বছরও কৃষি, হোটেল ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য সিজনাল ভিসায় বাংলাদেশিদের ইতালি যাওয়া হচ্ছে না। গত চার বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশকে কালো তালিকায় ফেলেছে ইতালি সরকার।

এ বছর এই ভিসায় মোট ১৭ হাজার শ্রমিক নেবে ইতালি।

অনুসন্ধানে জানা গেছে, এই ভিসায় ইতালি গিয়ে বেশ কিছু বাংলাদেশি নিয়মের ব্যতিক্রম করার অভিযোগে বাংলাদেশকে বাদ দিয়েছে দেশটির সরকার। মূলত সিজনাল ভিসার নামে ইউরোপে পাড়ি জমাতো বাংলাদেশি অনেকেই। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ইতালি সরকার বন্ধ করে দিয়েছে বাংলাদেশি কোটা।

রোমে বাংলাদেশ দূতাবাস এই সমস্যা সমাধানে একাধিক বার কূটনৈতিক আলোচনা সত্বেও গত কয়েক বছরে এর কোনো সমাধান হয়নি। ফলে প্রতি বছর ইতালিতে সিজনাল ভিসায় কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার বাংলাদেশি।

২০১৭ সালের সিজনাল ভিসায় আগতদের জন্য নতুন আইন হচ্ছে ইতালিতে। নতুন আইনে যে সব শ্রমিক ২০১৬ সালে ইতালিতে প্রবেশ করে নিজ দেশে ফেরত যায়নি তারা আর আগের মালিকের অধীনে কাজ করতে পারবেন না। পাশাপাশি গত বছর ছয় মাসের চুক্তি শেষে যারা নিজ দেশে ফেরত যাননি, তাদের ব্যাখ্যা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়কে।

ইতালিতে অর্থনৈতিক মন্দা চলাকালে সরকার কেন বাইরে থেকে শ্রমিক আনার ঘোষণা দিয়েছে তা নিয়েও চলছে জোর সমালোচনা।

সিজনাল ভিসায় একজন শ্রমিক কৃষি, হোটেল ও পর্যটন খাতে ছয় মাস ইতালিতে বৈধভাবে কাজ করতে পারেন। এরপর আইন অনুযায়ী ওই শ্রমিককে নিজ দেশে চলে আসতে হতো। এই নিয়ম পালন করে কোনো শ্রমিক আসা যাওয়ার মধ্যে থাকলে তিনবারের পর পূর্ণাঙ্গ বৈধ হওয়ার সুযোগ পায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইতালিতে সিজনাল ভিসা, এবারও কালো তালিকায় বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭