ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাস-আল খাইমাহ হুজাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ আব্দুর রহিম (৪২) ও মুহাম্মদ আলমগীর (৪৫)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। আহত মুহাম্মদ আজিমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তাদের রাস-আল খাইমাহ সাকারি হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুহম্মদ ইব্রাহীম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি ও হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান বলেন, এখনও আমরা জানি না, তবে এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭