ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতে হারুন সরদার নূর নবি ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি নামে দুই প্রবাসী বাংলাদেশির ভাগ্য একসঙ্গে খুলে গেছে। তারা বিগ টিকিট লটারিতে বড় ধরনের পুরস্কার জিতেছেন। এর মধ্যে, ৪৪ বছর বয়সী হারুন সরদার জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট, আর ৪৩ বছর বয়সী সাইফুল ইসলাম জিতেছেন ‘স্বপ্নের গাড়ি’ রেঞ্জ রোভার ভেলার। উভয়ই বাস করেন শারজাহে। হারুন ২০০৯ সাল থেকে লটারি কিনে আসছিলেন, অবশেষে ১৫ বছর পর ভাগ্য খুললো এই ট্যাক্সি চালকের। পুরস্কার জেতার খবর শুনে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। অনুষ্ঠানের উপস্থাপক যখন ফোন করে পুরস্কারের বিষয় নিশ্চিত করেন, তখন হারুন শুধু “ওকে… ওকে” বলতে পারছিলেন।
অন্যদিকে, সাইফুল ২৫ বছর ধরে আমিরাতে রয়েছেন এবং একটি স্পেয়ার পার্টসের দোকানে কাজ করেন। দীর্ঘদিন ধরে তিনি ১০ সদস্যের দলের হয়ে লটারি কিনে আসছিলেন, তবে এবার ড্রিম কার সিরিজে একাই অংশ নিয়ে রেঞ্জ রোভার জিতে নেন।
সাইফুল বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না! গাড়ি নিয়ে কী করব তা এখনও ঠিক জানি না। তবে জানি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।”
এই বিজয় তাদের জীবনে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে এবং প্রবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির

আপডেট সময় : ১০:২০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫