ক্রীড়া ডেস্ক
আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ-২০১৭ এর সময়সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আগামী ২৪ জুন শুরু হয়ে এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৩ জুলাই।
এটি হবে আইসিসি নারী বিশ্বকাপের ১১তম আসর। অংশ নিবে আটটি দল। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮টি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত। বাকি চারটি দল নিশ্চিত হবে বাছাইপর্বের মাধ্যমে। দশটি দলের অংশগ্রহণে শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাছাইপর্ব।
বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে মোট পাঁচটি ভেন্যুতে। ভেন্যু পাঁচটি হলো ব্রিস্টল, ডার্বি, লেস্টার, টন্টন ও লর্ডস। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। আইসিসি নারী বিশ্বকাপে গত দশটি আসরের মধ্যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে তিনবার, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে একবার।
প্রতিনিধির নাম 





