ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বগুড়ায় মেয়েকে কুপিয়ে মায়ের আত্মহত্যা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে শিশু কন্যাকে কুপিয়ে আত্মহত্যা করেছেন মা খাদিজা বেগম (৩৫)। শিশুটির নাম হালিমা আকতার সোহান (৬)।

শুক্রবার (০৩ মার্চ) উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশুকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে স্বামী বাড়ি না থাকায় খাদিজা ঘরের দরজা বন্ধ করে তার শিশু কন্যাকে বটি দিয়ে এলোপাথারি কোপান। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ঘরের বেড়া কেটে ও দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু এরইমধ্যে শিশুকন্যার মা বটি দিয়ে নিজের গলাকেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি শাহিদ মাহমুদ।

এদিকে নিহতের মা আবেদা বেগম বলেন, খাদিজা বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলো। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বগুড়ায় মেয়েকে কুপিয়ে মায়ের আত্মহত্যা

আপডেট সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭