ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তিব্বতের নারী ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

খেলাধুলা ডেস্ক:: তিব্বতের নারী ফুটবল দলের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠেয় একটি ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে তারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিল।

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার মতো ‘গ্রহণযোগ্য কোন কারণ নেই’ বলে মার্কিন দূতাবাস থেকে তাদেরকে জানানো হয়েছে। নারী ফুটবল দলটির অধিকাংশ খেলোয়াড় শরণার্থী হিসেবে ভারতে বাস করছে। তারা দিল্লির মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন জানায়। ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তিব্বত ও ভারতীয় নাগরিকরা এই তালিকার বাইরে।

তিব্বত নারী ফুটবল দলের নির্বাহী পরিচালক ও মার্কিন নাগরিক ক্যাসি চিল্ডার্স জানান, ২৪ ফেব্রুয়ারি দূতাবাসে ভিসা লাভের জন্য ১৬ জন খেলোয়াড় সাক্ষাতকার দেন। তিনি তাদের সঙ্গে ছিলেন। তার দেশের নারী ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় তিনি ‘লজ্জিত’।

যদিও এই ভিসা না দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কোন ভাবেই দায়ী নয় বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘তিব্বতের নাগরিকরা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন এই আশঙ্কায় মার্কিন কর্মকর্তারা সাধারণত তাদেরকে ভিসা দেন না। তাই তারা ভিসা পাবে না বলে আমার আশঙ্কা ছিল।’ এএফপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তিব্বতের নারী ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭