ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

কী করলে সস্তা জামাও দামী দেখাবে?

হাঁটাচলার পথে অনেকেই ফুটপাথ থেকে জামাকাপড় কিনে থাকেন। এর মূলেও রয়েছে নানান কারণ।
প্রথমত, শপিংমলে গিয়ে কেনাকাটা করার সময় নাও থাকতে পারে। দ্বিতীয়ত, রাস্তা থেকে কিনলে দর কষাকষি করা যায়। কিন্তু অনেকেই সেকথা ফলাও করে জনসমক্ষে বলতে নারাজ।
তাই পরনের পোশাকটি ফুটপাথে কেনার কথা আড়ালে রেখে দামি জায়গা থেকে কেনা হয়েছে বলে দাবি করতে চান অনেকেই। কিন্তু দাবি করলেই তো আর হল না। পোশাক সত্যি সত্যি যাতে দামি দেখায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। জেনে নেওয়া যাক সেগুলো কী কী-
রাস্তা থেকে কিনে আনা পোশাকটি নিজের শরীরে মাপ মতো ফিটিংস করিয়ে নিন। তাহলে সেটি পরলে আপনাকে আরও ভালো লাগবে দেখতে।
ফুটপাত থেকে কিনে আনা জামা-কাপড়ের সেলাই অনেক সময়ই আলগা থাকে। তাই বাড়িতে নিজেই সেলাই করে চাপা দেওয়া যেতে পারে সেই খুঁত।
হয়তো এক রঙের কোনো পোশাক কিনে এনেছেন। এবার তার উপর নিজের পছন্দের রঙিন কোনো কাপড়ের পকেট বসিয়ে নিতে পারেন। অথবা শিল্পীদের দিয়ে তার উপর আঁকিয়ে নিতে পারেন। দেখবেন তাতে একটা আলাদা অভিজাত ভাব এসেছে।
পোশাক যে দামেরই কিনুন। তার যথাযথ ‘মেন্টেন্যান্স’ প্রয়োজন। তাই যেসব পোশাক ড্রাই-ওয়াশে দেওয়া দরকার সেগুলো বাড়িতে নিজে হাতে না কেচে ড্রাই-ক্লিনিকেই পাঠানো উচিত। এতে পোশাক ভালো থাকবে।
কাপড় ধোয়ার পর অবশ্যই আয়রন করে নিন। তবেই সেটা স্মার্ট দেখাবে।
ফুটপাথের জামাকাপড়ে রাস্তার ধুলো-ময়লা পড়ে। তাই তা ব্যবহারের আগে ভালো করে ওয়াশ করে নেওয়া উচিত জীবাণুমুক্ত থাকতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কী করলে সস্তা জামাও দামী দেখাবে?

আপডেট সময় : ০১:২৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭