ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

গলায় মাছের কাঁটা আটকালে কি করবেন?

গলায় মাছের কাঁটা আটকালে কি করবেন?

লাইফস্টাইল ডেস্কঃ

মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। তাই তো বাঙালির খাবার তালিকায় এটির স্থান একেবারে উপরের দিকে। সবই ঠিক আছে। অসুবিধাটা আসলে অন্য জায়গায়। মাছের সারা শরীর কাঁটায় ভর্তি। আর একবার যদি সেই কাঁটা গলায় আটকে যায় তখন পড়তে হয় মহা বিপদে। এসব ক্ষেত্রে করণীয় কী? এ বিষয়টি হয়তো অনেক জানে আবার অনেকে জানেন না। তাই চিন্তার কোনো কারণ নেই রয়েছে এর সঠিক সমাধান।

গলায় কাঁটা লাগার আগে এই প্রবন্ধটি জানা থাকলে কিন্তু আর কোনো কষ্ট হবে না। কারণ এই লেখায় এমন কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো যা নিমেষে গলায় আটকে যাওয়া কাঁটা বাহির করে দিতে পারে।

তথ্য ১: এমন ঘটনা ঘটলে ভয় পাবেন না। ভুল করে কাঁটা গিলে ফেলার ঘটনা ঘটতেই পারে। কাঁটা যদি ছোট হয়, তাহলে চিন্তার কোনো কারণ থাকে না। সেটি গলায় না আটকে পেটে চলে যায়। সমস্যাটা তখনই হয়, যখন কাঁটাটা বেশ বড় হয়। আসলে কাটার মাপ বড় হলে সেটি গলা দিয়ে নামতে পারে না। ফলে গলায় আটকে যায়। আর এমনটা হলেই দেখা দেয় নানা অসুবিধা।

এক্ষেত্রে কী করতে হবে: কাঁটা যদি গলায় আটকে যায় তাহলে তা বাহির করতে কারো সাহায্যের প্রয়োজন পড়বে। উপরের ছবিতে যেমনভাবে দেখানো হল, সেভাবে পেটের উপরের দিতে দুহাত নিয়ে গিয়ে জোরে চেপে ধরুন। আর চাপ দিতে থাকুন। একে বলে অবডোমিনাল থ্রাস্ট। এমনটা করলে গলায় আটকে যাওয়া কাঁটা বেরিয়ে যায়। গলায় খাবার আটকে গেলেও এই পদ্ধতিটি দারুন কাজে আসে।
কাঁটা ছাড়ানোর ঘরোয়া উপায়: ৩. ২ চামচ মাপের চিনাবাদাম খেয়ে ১ মিনিট ধরে চুষে নিয়ে গিলে ফেলুন। এই পদ্ধতিটিও গলার কাঁটা বার করতে বেশ কার্যকরি।

কাঁটা ছাড়ানোর ঘরোয়া উপায়: ৪.একটা ব্রাউন বেডের টুকরো নিয়ে তাতে মাখন লাগান। এরপর একটা কামড় দিন। কিছুক্ষণ ব্রাউন বেডটা মুখে রেখে গিলে ফেলুন। তারপর অল্প করে পানি পান করুন। এমনটা করলেও কাঁটা বেরিয়ে যেতে পারে।

কিছুতেই যদি কাজ না দেয়! উপরে আলোচিত কোনো পদ্ধতিই যদি কাজে না আসে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। বেশি দিন কাঁটা যদি গলায় থেকে যায়, তাহলে তার থেকে সংক্রমণ হয়ে যেতে পারে। তখন অপারেশন করা ছাড়া কোনো উপায়ই থাকে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

গলায় মাছের কাঁটা আটকালে কি করবেন?

আপডেট সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭