ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ফরিদপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুন, নিহত ১৩

ফরিদপুর প্রতিনিধি,
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় হানিফ পরিবহনের বাসটি নড়াইল থেকে ঢাকা যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটি খুলনার দিকে যাচ্ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণে বাস ও ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে দুই চালকসহ ১৩ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দগ্ধ যাত্রীদের নগরকান্দা ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান ওসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ফরিদপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুন, নিহত ১৩

আপডেট সময় : ০৫:৩৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭