ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বইমেলায় এক সপ্তাহে ৫২২ নতুন বই

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে গ্রন্থমেলার এখন পর্যন্ত নতুন বই এসেছে ৫২২টি। মেলার সপ্তম দিন নতুন বই এসেছে ১২১টি এবং ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলা একাডেমি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বইমেলায় সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদের তিনটি বই এসেছে। এর মধ্যে গল্পের বই ‘দানামাঝির বউ’ প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী । বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘তিন যোদ্ধার মুখোমুখি’- মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও হারুন হাবীবের আত্মজৈবনিক সাক্ষাৎকার নিয়ে বইটি। বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত ‘স্বকৃত নোমানের কথামালা: গহিনের দাগ’বইটির ভূমিকা ও সম্পাদনা করেছেন হাবিবুল্লাহ ফাহাদ।

আবু হাসান শাহরিয়ারের কবিতার বই ‘তোমাকে’, ‘যে আর তুমি নেই’ প্রকাশিত হয়েছে প্লাটফর্ম থেকে। অনন্যা প্রকাশনী থেকে এসেছে আলী ইমামের নিলসের অ্যাডভেঞ্চার। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ‘জনগণের ক্ষমতায়ন উন্নয়নের জাগরণ’বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের তৃতীয় কাব্যগ্রন্থ ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ অন্বেষা প্রকাশনী এনেছে।

মঙ্গলবার বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলার ডিজিটাল যাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোস্তাফা জব্বার। আলোচনায় অংশ নেন নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিলুর রেজা চৌধুরী।

মোস্তাফা জব্বার বলেন, বাংলা ভাষা ও বর্ণমালার সজস্রাধিক বছরের ইতিহাসে একটি বড় চ্যালেঞ্জ ছিল এর প্রাযুক্তির ব্যবহার। যন্ত্রযুগের পূর্ব পর্যন্ত সকল লেখ্য পদ্ধতির মতোই বাংলা ভাষা হাতে লিখে বিকশিত হতে থাকে। তবে বাংলার যন্ত্রযুগ অনেক দেরিতে শুরু হয় বলেই এমনকি সারা দুনিয়ার মুদ্রণ যন্ত্র ও টাইপরাইটার চালু হলেও আমরা বাংলাকে যন্ত্রযুগে প্রবেশ করতে দেখিনি। একুশ শতকের প্রথম প্রান্তে যদিও আমরা তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা ও বর্ণমালা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের বহু ভাষার মতো সমক্ষতা অর্জন করেছি তবু বাংলার জন্য আমাদের করণীয় রয়েছে অনেক।

সভাপতির বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলা ভাষা বিশ্বের সমৃদ্ধ ভাষা। এ ভাষাকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে হবে। আর এজন্য প্রয়োজন উন্নত প্রযুক্তির সাথে বাংলা ভাষার সম্মিলন ঘটানো। বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহার ও প্রয়োগে সবাইকে এগিয়ে আসতে হবে।

আগামীকালের অনুষ্ঠানসূচি

অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন বুধবার বিকাল চারটায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সরদার জয়েনউদ্দিনের জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী এবং মোবাশ্বিরা ফারজানা মিথিলা। সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ জয়নুদ্দীন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বইমেলায় এক সপ্তাহে ৫২২ নতুন বই

আপডেট সময় : ০৭:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭