ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বেসরকরি ব্যবস্থাপনায় হজের খরচ তিন লাখ ১৯ হাজার

বেসরকরি ব্যবস্থাপনায় ২০১৭ সালের হজের সর্বনিম্ন খরচ জনপ্রতি তিন লাখ ১৯ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা মৌলিক খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার।

এর সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্যান্য খরচ যোগ করে হাব নির্ধারণ করেছে ন্যূনতম মোট ব্যয়। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার মৌলিক খরচ বেড়েছে এক হাজার ৯৬ টাকা। গত বছর এই খরচ ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

ইব্রাহিম বাহার বলেন, হজের সর্বনিম্ন খরচ জনপ্রতি তিন লাখ ১৯ হাজার ৩৫০ টাকা ধরা হয়েছে। এ ছাড়া প্রত্যেককে কুরবানির খরচ বাবদ ৫০০ সৌদি রিয়েলের সমপরিমাণ ১০ হাজার ৭৫০ টাকা নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।

গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভা এই প্যাকেজ অনুমোদন করে বলে জানান ইব্রাহিম বাহার।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর আগামী ১ সেপ্টেম্বর হজ হওয়ার কথা। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে হজের প্রাক-নিবন্ধন। আগামী ৩০ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে পুরো খরচ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বেসরকরি ব্যবস্থাপনায় হজের খরচ তিন লাখ ১৯ হাজার

আপডেট সময় : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭