ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে ৪-২ গোলে বিজয়ী হয়েছে মাধবপুর উপজেলার বালিকারা। আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় শিক্ষা অফিসের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমূখ।
বালিকাদের এ ফুটবল টুর্নামেন্টে ৩য় স্থান নির্ধারণী খেলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণখোলা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন পক্ষ ই গোল করতে পারেনি। পরে টাই-ব্রেকারে ৪-২ গোলে গোলে হরিনচড়া কে হারিয়ে মাধবপুর জয় লাভ করে। ৩য় বিজয়ী দল হিসেবে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

আপডেট সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫