ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

কমলগঞ্জের জাংগালিয়ায় অগ্নিকান্ডে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হোসেন জুবায়ের (কমলগঞ্জ, মৌলভীবাজার) প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাংগালিয়া বাজারে অগ্নিকান্ডে ৩ টি দোকানের মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৩ ফেব্র“য়ারী শুক্রবার রাত ১১ টার দিকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ভাবে জানা যায়, জাংগালিয়া বাজারের মতীন ম্যানশনে ভাই ভাই ভেরাইটিজ স্টোর এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে চাই হয়ে যায় ভাই ভাই ভেরাইটিজ স্টোর এর মালিক তারেক মিয়ার দোকানের প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল। এ সময় পাশের সোহেল মিয়ার সজিব ভেরাইটিজ স্টোর এবং শফিক মিয়ার সবুজ ফার্মেসীতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে সবিজ ভেরাইটিজ স্টোর এর প্রায় আড়াই লাখ টাকা এবং সবুজ ফার্মেসীর প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের গতিবেগ বাড়তে থাকায় স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। সব মিলে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

কমলগঞ্জের জাংগালিয়ায় অগ্নিকান্ডে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭