নিরাপত্তার কারণে বাংলাদেশে আসছে না কানাডা
ঢাকা: নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কানাডা জাতীয় হকি দল। মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নেওয়ার কথা ছিল ম্যাপল পাতার দেশ কানাডার।
বুধবার (০১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুস সাদেক জানান, বাংলাদেশ হকি ফেডারেশন নিরাপত্তার বিষয়ে কানাডাকে আশ্বস্ত করার চেষ্টা করছে।
আন্তর্জাতিক হকি ফেডারেশন সূত্র জানায়, ওমান, ফিজি, চীন, ঘানা, মিশর, শ্রীলঙ্কা ও বাংলাদশের সঙ্গে মার্চের চার তারিখ থেকে ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডের কানাডার অংশ নেওয়ার কথা ছিলো। কানাডা যদি শেষ পর্যন্ত নাও আসে তাহলে বিশ্ব হকি লীগের দ্বিতীয় এই আসর আট দলরেই হবে।
প্রতিনিধির নাম 






