ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

তাসকিন ভক্তদের জন্য এবার রেস্তোরাঁ!

তাসকিনের রেস্তোরাঁ
ক্রিকেটের মাঠে বাজিমাতের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায় আসলেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের পরিকল্পনা ছিল তার ফ্যানদের জন্য একটি মিলনমেলা বানাবেন। সম্প্রতি তাই করেছেন। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে অনেক জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘তাসকিন’স টেরিটোরি’।

তাসকিনের এই উদ্যোগে সঙ্গী হতে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজ, সাব্বির, ইমরুল কায়েসসহ জাতীয় দলের অনেকেই। আরও ছিলেন ক্রিকেট লিজেন্ড কোর্টনি ওয়ালশ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান, মিনার রহমান, হৃদয় খান , মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ সহ আরও অনেকে।

ভক্ত এবং তারকাদের ভিড়ে এক বৃহৎ মিলনমেলার সৃষ্টি হয়েছিল এই রেস্তোরাঁ ঘিরে। কোথাও তিল ধারণের জায়গা ছিলনা বলে কিছুক্ষণের জন্য শুধু অতিথিদের রেস্তোরাঁয় প্রবেশের অনুমতি ছিল। সোমবার সন্ধ্যায় কেক কেটে রেস্তোরাঁর উদ্বোধন করা হয়।

তাসকিনের রেস্তোরাঁ

এর আগে তাসকিন তার অফিসিয়াল ফেসবুক পেইজে রেস্তোরাঁ চালু করার ঘোষণা দিয়েছিলেন এক ভিডিও বার্তায়। ভিডিওতে বলেছিলেন ‘তোমরা সবাই প্রস্তুত তো? শিগগিরই উন্নত মানের রেস্টুরেন্ট এবং পুল জোন নিয়ে হাজির হচ্ছি মোহাম্মদপুরে। এটা শুধু তাসকিন ভক্তদের জন্য’।

প্রথমে খাবারের সেকশন চালু থাকলেও আজকেই খুলে দিয়েছে বিলিয়ার্ড জোন। রেস্তোরাঁটির ডেকোরশনের পাশাপাশি স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন আর্ট। আর্টের কাজ করেছেন বিশিষ্ট কার্টুনিস্ট মোরশেদ মিশু।

পুল জোন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

তাসকিন ভক্তদের জন্য এবার রেস্তোরাঁ!

আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭