ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিউইয়র্কে নির্মিত হচ্ছে শহীদ মিনার

এম.এস.আই খান।।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিষয়টিকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে শহীদ মিনার নির্মিত হয়। তারই ধারবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বারের মদো নির্মিত হতে যাচ্ছে শহীদ মিনার। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের লা গোর্ডিয়া কমিউনিটি কলেজে এ শহীদ মিনার নির্মিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবস্থিত বাঙালিদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল স্থায়ী শহীদ মিনার নির্মাণের। দীর্ঘদিন যাবত বাংলাদেশি কমিউনিটির অনেকই চেষ্টা করেও সফল হতে পারেননি। বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহিদ হাসান যখন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এর আওতাধীন লা গোর্ডিয়া কমিউনিটি কলেজের ছাত্র ছিলেন তখন তিনিও চেয়েছিলেন যারা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে তাদের মর্যাদাকে আরো ঊর্ধে তোলার জন্য লা গোর্ডিয়া স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিছু একটা করতে। কিন্তু তিনি তখন পারেননি।

জাহিদ হাসান তখন ইউনেস্কো কর্তৃক ভাষা শহীদদের অবদানের স্বকৃতির জন্য ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের গুরত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে একটি প্রফাইল তৈরি করে লা গোর্ডিয়া স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশনের সবার সঙ্গে আলাপ আলোচনা করেও ব্যার্থ হন। তিনি আশা ছাড়েননি। পরবর্তীকালে তার ছোট ভাই রায়হান মাহমুদ লা গোর্ডিয়া কলেজ স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশন গভর্নর নির্বাচত হলে তার হাতে শহীদ মিনার নির্মাণের গুরত্ব তুলে ধরা সম্বলিত সেই প্রোফাইল এবং শহীদ মিনারের নকশা তুলে দেন। রায়হান মাহমুদ লা গোর্ডিয়া কমিনিউটি কলেজে স্টুডেন্ট গর্ভামেন্ট অ
অ্যাসোসিয়েশনের কাছে বিলটি নতুন করে প্রস্তাব করেন।

সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের লার্গোডিয়া কমিউনিটি কলেজের স্টুডেন্ট গর্ভামেন্ট এসোসিয়েশনের গর্ভনর রায়হান মাহমুদ এ বিষয়ে জানান, আমি যখন লার্গোডিয়া স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশনর গর্ভনর নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে লা গোর্ডিয়া কলেজে শহীদ মিনার স্থাপন করা সম্ভব। এরই ধারাবাহিকতায় লা গোর্ডিয়া কলেজের স্টুডেন্ট গর্ভনরদের সঙ্গে দীর্ঘদিন আলাপ আলোচনার পর আমি শহীদ মিনার নির্মাণের জন্য প্রস্তাবটি স্টুডেন্ট গভারমেন্ট অ্যাসোসিয়েশনের কাছে পেশ করি।

শহীদ মিনার নির্মাণের বিলটি স্টুডেন্ট গর্ভারমেন্ট অ্যাসোসিয়েশনের কাছে পেশ করার পর ১২ জন গভর্নরের ভেতরে ৮ জন গভর্নর ওই প্রস্তাবে সম্মতি জানায় এবং গত ২৫ শে জানুয়ারি বিলটি স্টুডেন্ট গর্ভারমেন্টে পাশ হয়। স্টুডেন্ট গর্ভারমেন্ অ্যাসোসিয়েশনের যে ৮ জন প্রতিনিধি প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছেন, তারা হলেন ফজলে রাব্বি, শেখ হাফিজ, জয়ি ফার্নান্ডেজ, ইয়ং জো , ইয়ংগরু জিয়াও, জিয়ায়ন লি ও ইয়াইউ ঝাউ ।

এরই মধ্যে শহীদ মিনার স্থাপনের জন্য খরচ বাবদ ৮ হাজার ডলার স্টুডেন্ট গর্ভারমেন্ট অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শহীদ মিনারটি লা গোর্ডিয়া কমিউনিটি কলেজের ‘ই’ বিল্ডিং এবং ‘এম’ বিল্ডিংয়ের মাঝে খোলা চত্বরে (১০ ফিট বাই ১০ ফিট) তৈরি করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নিউইয়র্কে নির্মিত হচ্ছে শহীদ মিনার

আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭