ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সানির স্ত্রী দাবিদার নাসরিনের পরিচয়

তথ্য প্রযুক্তি আইনে মামলার পর ২০ লাখ টাকার যৌতুক বিরোধী আইনে মামলা করেছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। এ বিষয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

তবে সানির বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে সানি ও তার পরিবার। এদিকে, নিজেকে আরাফাত সানীর বৈধ স্ত্রী হিসেবে দাবি করেছেন নাসরিন সুলতানা। সানির কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি চান বলেও সোমবার জানান তিনি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাছে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে এই নাসরিন সুলতানা? কি তার পরিচয়? যার জন্য গ্রেপ্তার করা হলো ক্রিকেটার আরাফাত সানিকে।

নাসরিন সুলতানার পরিচয় খুঁজতে গিয়ে জানা যায়, সে মোহাম্মদপুর কাঁটাসুরের একটি টিনশেড বাসায় থাকেন। আটটি ছোট ছোট কক্ষ। বাসার ভেতরে ঢুকতেই হাতের ডান পাশের শেষের দুটি কক্ষে বাবা-মা ও ছোট বোনের সঙ্গে বসবাস করেন নাসরিন সুলতানা। মামার পরিবারের সঙ্গে থাকেন তারা। কথা বলে জানা যায়, তার বাবার নাম মনিরুল ইসলাম, মা রোকসানা বেগম। চার বোনের মধ্যে নাসরিন সুলতানা তৃতীয়। নাম নাসরিন সুলতানা হলেও এলাকায় ইতি নামে পরিচিত।

এদিকে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর কাঁটাসুরের বাসা ছেড়ে ধানমন্ডির ফুফু নার্গিস আক্তারের বাসায় আশ্রয় নিয়েছে নাসরিনের পরিবার। নাসরিনের মামি জানান, মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজে ইংরেজিতে পড়াশোনা করে নাসরিন। ছোট বোন বীথি পড়ে একাদশ শ্রেণিতে। নাসরিনের বাবা একমি কোম্পানির গাড়ি চালাতেন। চলতি মাসেই চাকরি থেকে তিনি অবসরে গেছেন। নাসরিনের মা গৃহিণী।

তিনি বলেন, নানা শ্রেণির মানুষের সঙ্গে নাসরিন মেলামেশা করে। বাবা মনিরুল বিষয়টি জেনেও মুখ বুজে থাকতেন। আত্মীয় বলে কিছু বলতে পারতাম না। নাসরিনদের কাঁটাসুরের বাসাটি দেখতে বস্তির মতো। সেখানে আরো ৫/৬টি পরিবার ভাড়া থাকে। নাসরিন সুলতানার মামাতো বোন রেহানা আক্তার। তিনি বলেন, আরাফাত সানি আরো দুই আড়াই বছর আগে এখানে মাঝে মধ্যে আসতো। রুপার (নাসরিনে মেঝো বোন) মাধ্যমে পরিচয় ছিল। তিনি আরো বলেন, ঘর দেখুন, কে বিশ্বাস করবে আরাফাত সানির সঙ্গে তার (নাসরিন) ওঠাবসা আছে। সবই স্বার্থ। চলাফেরায় বোঝার উপায় নেই। এমন কাজ না করলেও পারতো নাসরিন।

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাসরিনের বরাত দিয়ে তার ছোট বোন বীথি জানান, নাসরিনসহ পরিবারের সবাই ধানমন্ডি ফুফুর বাসায় আছেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় রবিবার তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সানির স্ত্রী দাবিদার নাসরিনের পরিচয়

আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭