ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে দ্রুতবিচার আইনে দায়ের করা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মাধবপুর থানার পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ‘সোমবার দিবাগত রাতে উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম দ্রুতবিচার ট্রাইব্যুনালে চলমান মামলার (৩২/০৮ জিআর ১৪২/৬) গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আসামি শিপন মিয়াকে গ্রেফতার করে। এসময় শিপনের আত্মীয়-স্বজনরা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।’
হামলায় এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনস্টেবল ভজন দাস ও কনস্টেবল মনির হোসেন আহত হন। তাদের রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সাজেদুল ইসলাম।
মাধবপুর থানার এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিপন মিয়াকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

আপডেট সময় : ০৪:০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭