ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বৈধতা পাওয়ার আগেই ভাড়া বাড়িয়েছে উবার

ঢাকার রাস্তায় নামার দুই মাস পার হলেও এখনও অবৈধ মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার। বরং বৈধতা পাওয়ার আগেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়েছে উবার। তবে প্রতিষ্ঠানটির বৈধতা নেই বলে উবারের ভাড়া বাড়ানো নিয়ে ভাবছে না বিআরটিএ। অবশ্য, প্রতিষ্ঠানটিকে কোনও প্রক্রিয়ায় বৈধতা দেওয়া যায় সেটি নির্ধারণের সুপারিশ জানাতে কমিটি করেছে বিআরটিএ।

গত ২০ জানুয়ারি ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় উবার। এক বিজ্ঞপ্তিতে উবার জানায়, যাত্রীদের কিলোমিটার প্রতি ১৮ টাকার পরিবর্তে ভাড়া দিতে হবে ২১ টাকা। মিনিট প্রতি দুই টাকার পরিবর্তে তিন টাকা হারে চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে প্রাথমিক ভাড়া ৫০ টাকা। ভাড়ার জন্য গাড়ি ডেকে বাতিলের চার্জ ৫০ টাকা। ২৩ জানুয়ারি থেকে এ ভাড়া কার্যকর করে ‍উবার।

উবার বিশ্বের ৭৪ দেশে ট্যাক্সি সেবা দিয়ে যাচ্ছে। গত ২২ নভেম্বর বাংলাদেশে ঢাকায় অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা চালু করে উবার। যদিও বিআরটিএ উবার’কে ‘ অবৈধ’ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। শুরু হয় উবার নিয়ে আলোচনা সমালোচনা। সেসময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করে জানান, উবার নিয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান হবে।

তবে দু’মাস পার হলেও কোন আইনগত বৈধতা পায়নি উবার। মোবাইলে অ্যাপসের মাধ্যমে সহজে ট্যাক্সি পাওয়ার কারণে জনপ্রিয় হয়ে উঠে উবার। গণপরিবহনের সঙ্কট দূর করতে উবার’কে আইনগত বৈধতা দেওয়ার পক্ষে মত দেন অনেকেই। তবে দুমাস না পার না হতেই ভাড়া বাড়ানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের প্রচলিত আইনে গণপরিবহনের অনুমোদন, ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। উবার বৈধতা পাবার আগেই বিআরটিএ’র অনুমোদন ছাড়া ভাড়া বাড়ানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

উবারের ভাড়া বাড়ানো প্রসঙ্গে বিআরটিএ’র পরিচালক (প্রকৌশল) নূরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের গণ পরিবহনগুলোকে দেশের প্রচলিত আইন মেনে বিআরটিএ’র অনুমোদন নিতে হয়। বিআরটিএ’র সঙ্গে পর্যালোচনা করে এসব পরিবহনের ভাড়া নির্ধারিত হয়। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর কোনও সুযোগ নেই। উবার বাংলাদেশে এখনও অবৈধ। ফলে তাদের কার্যক্রম নিয়ে বিআরটিএ’র ভাবনা নেই।

তবে উবার’কে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান নূরুল ইসলাম। তিনি বলেন, উবারকে কোন প্রক্রিয়ায় বৈধতা দেওয়া যায়, সেটি নির্ধারণ করতে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ঠিক করা হবে সব কিছু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বৈধতা পাওয়ার আগেই ভাড়া বাড়িয়েছে উবার

আপডেট সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭