ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, অর্থভান্ডারে নেই কোটি ডলার!

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার ক্ষমতাচ্যুত নেতা ইয়াহিয়া জামেহ দেশ ছেড়ে পালিয়েছেন। অভিযোগ উঠেছে, রাষ্ট্রীয় তহবিল থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জামেহর বিরুদ্ধে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ জানা গেছে গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আদামা বারোর সহযোগী মাই আহমাদ ফাত্তির কাছ থেকে।

আহমাদ ফাত্তি সেনেগালের রাজধানী ডাকারে সাংবাদিকদের বলেন, গাম্বিয়ার রাষ্ট্রীয় তহবিল থেকে গত দুই সপ্তাহে ১ কোটি ১০ লাখ ডলার লুট হয়েছে। নতুন প্রশাসন এটা জানতে পেরেছে। ফলে তারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেই দেশটির দায়িত্ব নিতে যাচ্ছে। প্রেসিডেন্ট আদামা বারো যত দ্রুত সম্ভব গাম্বিয়ায় ফিরতে চান। অবশ্য দেশটির নিরাপত্তা এখনো নাজুক অবস্থায় রয়েছে। তাই নতুন সরকার চায় পশ্চিম আফ্রিকার দেশগুলোর (ইকোওয়াস) সেনাবাহিনী আরও কিছুদিন গাম্বিয়ায় থাকুক। বারো নিজ দেশের পুলিশ ও সেনাবাহিনীর আনুগত্য নিশ্চিত করতে চান।

আদামা বারোকে গাম্বিয়ায় স্বাগত জানাতে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে। তিনি প্রতিবেশী দেশ সেনেগালে আছেন। জামেহ গত শনিবার দেশ ছাড়তে বাধ্য হন। এ সময় তাঁর বিমানে বিলাসবহুল একাধিক গাড়ি ও অন্যান্য সামগ্রী তুলতে দেখা যায়। তিনি ২২ বছর গাম্বিয়া শাসন করেছেন। ক্ষমতা ছাড়ার পর তিনি ইকুয়াটোরিয়াল গিনিতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১ ডিসেম্বরের নির্বাচনে জামেহর বিরুদ্ধে জয়লাভ করেন বারো। কিন্তু জামেহ এই ফলাফল প্রত্যাখ্যান করে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, অর্থভান্ডারে নেই কোটি ডলার!

আপডেট সময় : ১২:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭