ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ফোরাম’ গঠন

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাবেক সহ-সভাপতিরা ‘এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ফোরাম’ গঠন করেছেন।

রোববার (২২ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদকে আহ্বায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি ইস্যুতে আলাপ-আলোচনার জন্য এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্টের একটি ফোরাম রয়েছে। ইতোপূর্বে এ ফোরাম ইস্যুভিত্তিক বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

সেখানে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের কখনও গুরুত্বপূর্ণ ইস্যুতে ডাকা হয় না। এমনকি সরকারি কোনো গুরুত্বপূর্ণ বৈঠকেও সাবেক সহ-সভাপতিদের রাখা হয় না।

এদিকে আগামীতে নির্বাচন পদ্ধতি সংস্কারে উদ্যোগী হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতিরা। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যবসায়ীদের মতামত চাওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এসব বিষয়ে সাবেক প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতিরা কোনো ভূমিকা রাখতে পারছেন না।

এ বাস্তবতায় এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ফোরাম গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ফোরাম’ গঠন

আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭