ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

দেশে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমতি দিয়েছে সরকার।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

রোববার ( ১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং আমদানি কার্যক্রম জিটুজি ভিত্তিতেই সম্পন্ন হবে। তিনি বলেন, “এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামে ভারসাম্য ফিরে আসবে।”

তিনি আরও জানান, আমদানি প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। সরকার পর্যায়ে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হলে বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি দেশে এলপিজির সংকট দেখা দিলে আমদানির অনুমতি চেয়ে গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবকে চিঠি দেয় বিপিসি।

চিঠিতে বিপিসি জানায়, দেশে এলপিজির বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। এতে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই বিপিসিকে এলপিজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

আপডেট সময় : ১২:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬