ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জুমায় লাখো মুসল্লি

ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ দিন জুমার নামাজে লাখো মুসল্লি এক জামায়াতে নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা নিজেদের ও পরিবারের সুখ-শান্তি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম ও দেশের কল্যাণে দোয়া করেছেন।

এর আগে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশি-বিদেশি লাখো মুসল্লির ইবাদত বন্দেগী ও ইসলামী শিক্ষার আলোচনায় মুখর ইজতেমা ময়দান। সেই সাথে শিক্ষা দেয়া হচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের পদ্ধতি।

ঢাকার একাংশসহ দেশের ১৭টি জেলার মুসল্লিরা এসেছেন ইজতেমায়। এ ছাড়া অংশ নিয়েছেন আশে পাশের মুসল্লিরাও।

এদিকে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা রয়েছে পুরো ইজতেমা জুড়ে। এছাড়া মুসল্লিদের ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে ১৮টি প্রবেশ পথ। মাঠ পর্যবেক্ষণে রয়েছে ১৪টি ওয়াচ টাওয়ার এবং প্রতিটি মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

দেশের ধর্মপ্রাণ মুসলমানসহ প্রায় ৫০টি দেশের অন্তত সাত হাজার বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন ইজতেমার দ্বিতীয় পর্বে।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জুমায় লাখো মুসল্লি

আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭