ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তাইজুল ঘূর্ণিতে ২৮২ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক:: প্রথম ইনিংসে ২৮২ রানের বেশি করতে পারল না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তাইজুল আর অপুর ঘুর্ণিতে মাত্র ৪৬ রান যোগ করতে সক্ষম হয় মাসাকাদজা বাহিনী।

আজকের ৫ টি উইকেটের মধ্যে ৪ টি উইকেট তুলে নেন তাইজুল। অন্য উইকেটটি নেন নাজমুল ইসলাম অপু। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন তাইজুল।

এর আগে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেল শুরু করে জিম্বাবুয়ে। সিলেটে সকাল ১০ টায় খেলা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই আঘাত হানেন আগের দিনের সফল বোলার তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে চিকাবা ও মুরের জুটি ভাঙ্গে। চিকাবা নাজমুল হোসেন শান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর আগে তিনি ৮৫ বল খরচায় ২৮ রান করে যান।

এরপর মাসাকাদজা (৪), জারভিস (৪) ও চাতারাকে ফেরান তাইজুল। মাঝখানে মাভুতার উইকেটে ভাগ বসান নাজমুল ইসলাম অপু। মাভুতাকে ৩ রানে এলবিডব্লিউর ফাদে ফেলেন তাইজুল।

আাগের দিন জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে সফরকারীরা সংগ্রহ করে ৫ উইকেটে ২৩৬ রান।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তাইজুল। ৩৯ দশমিক৩ ওভার বল করে ১০৬ রান দিয়ে নিয়েছেন ৬ টি উইকেট। অপু নিয়েছেন দুই উইকেট। মাহমুদুল্লাহ ও আবু জায়েদ নিয়েছেন একটি করে উইকেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তাইজুল ঘূর্ণিতে ২৮২ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮