ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীরা কি ওরস্যালাইন খেতে পারবেন?

লাইফ স্টাইল ডেস্ক:: উচ্চরক্তচাপ বা ডায়াবেটিস রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হলে অনেক সময় ওরস্যালাইন খেতে চান না বা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। মনে করেন ওরস্যালাইনে লবণ ও গ্লুকোজ আছে, উচ্চরক্তচাপে আক্রান্ত রোগীদের আশঙ্কা এটি খেলে রক্তচাপ বাড়ে।ডায়াবেটিস রোগীরাও মনে করেন, যেহেতু ওরস্যালাইনে কিছু গ্লুকোজ থাকে, তাই এটি খেলে সুগার বাড়বে। দুটি ধারণাই গুরুতর ভুল।

প্রতিবার পাতলা পায়খানার সঙ্গে শরীরে প্রচুর পরিমাণে পানি ও লবণ হারায় এবং তা যথাযথভাবে পূরণ করা না হলে রোগীর পানিশূন্যতা, লবণশূন্যতা মারাত্মক আকার ধারণ করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রোগী যেই হোক, ওরস্যালাইন খেয়ে এই পানি ও লবণ পূরণ করতে হবে। আর এতে যে সামান্য গ্লুকোজ আছে, তা অন্ত্রে লবণ শোষণের কাজে ব্যয়িত হয়।

তাই উচ্চরক্তচাপ বা ডায়াবেটিস রোগীরা ওরস্যালাইন খেতে পারবেন।এছাড়া ডায়রিয়া হলে বাড়িতে তৈরি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত সব ধরনের স্বাভাবিক খাবারই খেতে পারবেন। কেননা শরীরে শক্তি সরবরাহের জন্য ক্যালরি তো লাগবেই। ভাত, মাছ, সবজি স্বাভাবিক ও সহজপাচ্য খাবার খেতে কোনো বাধা নেই। বিশেষ করে স্তন্যপানরত শিশুরা কোনো অবস্থাতেই বুকের দুধ খাওয়া বন্ধ করবে না।

লেখক : ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীরা কি ওরস্যালাইন খেতে পারবেন?

আপডেট সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮