ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

কঙ্কালের মুখে ১৮০০ বছরের পুরনো সোনার পাত!

নিউজ ডেস্ক:: কঙ্কালের মুখের একটি সোনার পাত এবং তা নিয়েই প্রত্নতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা প্রায় ১৫০ বছর ধরে গবেষণা চালিয়েছেন! ১৮৭২ সালে ইয়র্ক স্টেশনে একটি সমাধিক্ষেত্রে কঙ্কালের মুখ থেকে এটি পাওয়া যায়।

কঙ্কালটি তৃতীয় শতকের এক নারীর কঙ্কালের মুখের মধ্যে ছিল। কিন্তু কেন এরকম পাত ব্যবহার করা হয়েছিল? এই নারী কোন দেশের? তা নিয়েই শুরু হয় গবেষণা।ইয়র্কশায়ার মিউজিয়াম ছাড়াও বিশ্বের অন্যান্য জায়গায় বিশেষজ্ঞরা বহু গবেষণা করে সম্প্রতি বলেছেন,এটি প্রায় ১৮০০ বছরের পুরনো।

পৃথিবী জুড়ে এরকম সোনার পাতের ২৩টি নির্দশন রয়েছে বলে জানা গিয়েছে।এই ধরনের সোনার পাত সাধারণত পূর্ব রোমের অভিজাত পরিবারের ব্যক্তিরাই ব্যবহার করতেন।অনেকেই বলছেন,এটা ঔষধি হিসাবেই ব্যবহৃত হত।কেউ আবার বলছেন,প্রাচীন আমলে বিশ্বাস করা হত, মৃতদেহ থেকে আত্মা এর ফলে বেরিয়ে যেতে পারবে না।এই নিয়ে গবেষণা এখনও চলছে।

কঙ্কালটির বিভিন্ন পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর সময় এই নারীর বয়স ছিল ১৮-৩০ বছরের মধ্যে। আর তিনি ছিলেন রোমের নাগরিক।এই ধরনের গোল্ডেন মাউথ প্লেক পাওয়া গিয়েছে প্রাচীন রোম,সিরিয়া, তুরস্ক, ক্রিমিয়াতে।এছাড়া ফ্রান্সেও পাওয়া গিয়েছিল এ ধরনের একটি পাত।

এই নারীকে সমাধিস্থ করার সময় নকল রূপার মুদ্রাও সঙ্গে দেয়া হয়েছিল।ওই মুদ্রার একপিঠে ছিল রোমান সম্রাট সেপ্টিমিয়াস সেভেরাসের ছবি।অন্য দিকে ছিল ভাগ্যের দেবী ফরচুনাসের ছবি।২১১ সালে ইয়র্কে মৃত্যু হয় সেভেরাসের।তবে কি এই নারীকে সেভেরাসের আমলে সমাধিস্থ করা হয়েছিল? তা নিয়ে গবেষণা চলছে এখনও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

কঙ্কালের মুখে ১৮০০ বছরের পুরনো সোনার পাত!

আপডেট সময় : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮