ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

যে তিন খাবার প্রতিদিন খাওয়া উচিত

লাইফ স্টাইল ডেস্ক:: উজ্জ্বল ত্বক, ওজন কমাতে কিংবা হজমের জন্য আমরা কতকিছুই না করি। যাই করি না কেন- প্রথমেই দরকার স্বাস্থ্যকর ও সুষম খাবার। নিচের খাবারগুলো দিনে অন্তত একবার খেলে আপনার উল্লিখিত লক্ষ্যগুলো পূরণ হবে।

১। সবুজ শাকসবজি
পালং শাক, পাতা কপি, তাজা লেটুস পাতার মতো শাকসবজিগুলো খাবার তালিকায় চমৎকার। এগুলো আপনার ক্যালোরি না বাড়িয়ে স্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এগুলোতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ। যা শরীরে স্বাস্থ্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও স্বাস্থ্যোজ্জ্বল চুল এবং ত্বকের জন্য অপরিহার্য।

২। ডিম
ডিমে প্রোটিনের পাশাপাশি রয়েছে স্বাস্থ্যকর চর্বি। নিয়মিত ডিম খেলে এইচডিএল লেভেল কিংবা ‘ভালো’ কোলেস্টেরলের যোগান দেবে যা আপনাকে অনেক রোগের ঝুঁকি থেকে রক্ষা করবে। এক গবেষণায় দেখা গেছে, সকালের খাবার তালিকায় ডিম রাখলে তা বাড়তি ওজনকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসবে।

৩। বাদাম
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসহ স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে বাদামে। এ দুটি উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। চিনা বাদাম, কাজু বাদাম, হিজলি বাদাম, পেস্তা বাদাম- এগুলো প্রচুর পুষ্টির উৎস।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যে তিন খাবার প্রতিদিন খাওয়া উচিত

আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮