ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৯৬ বছরে পরীক্ষা দিয়ে ৯৮ শতাংশ নম্বর!

আন্তর্জাতিক ডেস্ক:: শেখার কোনও বয়স নেই। এই কথাটি আবারও প্রমাণ করলেন ৯৬ বছর বয়সী বৃদ্ধা কার্তিয়ানি আম্মা। বৃদ্ধ বয়সে পড়াশোনা শুরু করে পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কেরালা রাজ্যের এই বৃদ্ধা।

কেরালার আলাপুজার মুট্টম গ্রামের বাসিন্দা কার্তিয়ানি আম্মা কৃষ্ণাপিল্লা।স্থানীয় মন্দিরগুলিতে ধোয়া-মোছার কাজ করেন। ছোটবেলায় কখনও স্কুলে যাননি। সরকারি উদ্যোগে সম্প্রতি এমন কৃতিত্ব অর্জন করতে পেরেছেন তিনি।

নিরক্ষরতা দূরীকরণে এ বছর প্রজাতন্ত্র দিবসে ‘অক্ষরলক্ষ্যম’ প্রকল্প চালু করে কেরালা সরকার, যাতে রাজ্যে সাক্ষরতার হার ১০০ শতাংশে পৌঁছায়। প্রথম দফায় ৪৭ হাজার ২৪১ জনকে নিয়ে ক্লাস শুরু হয়। পড়তে, লিখতে এবং সাধারণ গণিত শেখানো হয় সেখানে। পঠন পাঠন শেষ হলে, পরীক্ষার আয়োজন করা হয় চতুর্থ, সপ্তম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

চতুর্থ শ্রেণিতে পরীক্ষায় বসেন কার্তিয়ানি আম্মা। তাতে ১০০-র মধ্যে ৯৮ পেয়ে প্রথম হয়েছেন তিনি। বৃহস্পতিবার তার হাতে মেরিট সার্টিফিকেট তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।আম্মা জানান, ‘ভাল নম্বর পেয়েছি। তাতেই খুশি আমি। এখন লিখতে পড়তে পারছি। হিসাব করছি নিজে নিজে।’

দুই নাতনি, ১২ বছরের অপর্ণা এবং ৯ বছরের অঞ্জনা তাকে পড়াশোনায় সাহায্য করেছে বলে জানিয়েছেন। কৃতিত্ব দিয়েছেন মেয়ে আম্মিনিয়াম্মাকেও। ২০১৬ সালে ৫১ বছরে মাধ্যমিকে উত্তীর্ণ হন আম্মিনিয়াম্মা। তাকে দেখেই নাকি অনুপ্রাণিত হন কার্তিয়ানি আম্মা।

এই মুহূর্তে নতুন ক্লাসে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি।পরের বছর ইংরেজি শিখতে চান বৃদ্ধা কার্তিয়ানি আম্মা।

সূত্র: আনন্দবাজার

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৯৬ বছরে পরীক্ষা দিয়ে ৯৮ শতাংশ নম্বর!

আপডেট সময় : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮