ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

৯২ জনের তালিকা তৈরি করেছে দূতাবাস

ঢাকা: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় ৯২ জন নিখোজ হাজীদের একটি তালিকা তৈরি করেছে সৌদিতে বাংলাদেশ দূতাবাস। এখন পর্যন্ত কতজন বাংলাদেশি হাজী হতাহতের শিকার হযেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। তাই এই তালিকা ধরেই এগোচ্ছে দূতাবাসের কার্যক্রম।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ্জ বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, পুরো মক্কায় এখন প্রচুর যানজট। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া খুবই সময়সাপেক্ষ ব্যাপার। তবুও তার মধ্যেই দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ঘুরে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

হজ করতে গিয়ে গতকালে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এমন হাজীদের পরিবারের দেয়া তথ্যমতে ৯২ জন নিখোঁজ হাজীর একটি তালিকা তৈরি করে তাদের সন্ধান চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

জহিরুল ইসলাম বলেন, যারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছেন না তা তাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে পারছেন না তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ৯২ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের মেডিকেল টিম লিডার, যুগ্ম সচিব হজ্জ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে গিয়েছেন এবং এদের সম্পর্কে খোঁজখবর করছেন।

দুজন বাংলাদেশি হজ্জযাত্রী মারা গেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় এমন খবরের প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, গতকাল (বৃহস্পতিবার) একজন হজ্জযাত্রীর ছেলে দূতাবাসকে জানান যে তার মা ঘটনাস্থলে ছিলেন এবং তিনি মারা গেছেন, কিন্তু সৌদি কর্তৃপক্ষ বা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর নিশ্চিত করা হয় নি বলে তিনি জানিয়েছেন।

সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে একটা স্পষ্ট চিত্র পেতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানান দূতাবাসের এই কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

৯২ জনের তালিকা তৈরি করেছে দূতাবাস

আপডেট সময় : ১১:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫