ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

৬০ বছর ধরে ৯১ বছর বয়সী নারীর গর্ভে ‘ভ্রূণ’

স্টাফ রিপোর্টার,
349
৯১ বছর বয়সী এসটেলা মেলেন্ডেজ। পেটে বিশাল টিউমার। তা আরও বড় হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্প্রতি এক্স-রে করতে পাঠালেন তাকে। এসটেলা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি যে তিনি কখনও অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তার গর্ভে প্রকৃতপক্ষে একটি ভ্রূণ অত্যন্ত ধীরগতিতে বিকশিত হচ্ছে। দীর্ঘ ৬ দশক তিনি তার পেটে ভ্রূণটি ধারণ করে আছেন। অথচ, বিষয়টি কখনও ধরা পড়েনি। চিলির লা বোকায় ঘটে গেলো আশ্চর্যজনক এ ঘটনা। সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, চিকিৎসক আমাকে বলেছিলেন আমার টিউমার ছিল এবং আমার দেহে অস্ত্রোপচার প্রয়োজন। ৭৪ বছর আগে ম্যানুয়েল গনজালেজের সঙ্গে এসটেলার বিয়ে হয়েছে। কিন্তু, ম্যানুয়েল-এসটেলা দম্পতি ছিলেন নিঃসন্তান। আর, এজন্য বেশ কষ্ট পেয়েছেন তারা। গত জানুয়ারিতে ৯১ বছর বয়সে ম্যানুয়েল মৃত্যুবরণ করেন। এদিকে ভ্রূণের বিষয়টি শনাক্ত হওয়ার পর এসটেলার বারবার মনে পড়ছে পুরনো দিনের কথা যখন তার স্বামী বেঁচে ছিলেন এবং তারা একটি সন্তান চেয়েছিলেন। চিকিৎসকেরা ভ্রূণটি অপসারণের কথা ভাবছেন না। কারণ, ৯১ বছর বয়সী কোন নারীর দেহে অস্ত্রোপচার ভীষণ ঝুঁকিপূর্ণ হবে। এসটেলার শারীরিক অবস্থা বুঝেই ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

৬০ বছর ধরে ৯১ বছর বয়সী নারীর গর্ভে ‘ভ্রূণ’

আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫