ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৫৭ বছরেও…

বিনোদন প্রতিনিধি,
557
হলিউড ছবিতে নিয়মিত অভিনয় করছেন শেরন স্টোন। আর এ মাধ্যমে অনেক আগেই নিজেকে একজন সু-অভিনেত্রীতে পরিণত করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পুরস্কারও কম বগলদাবা করেননি এ তারকা। অভিনয়ের বাইরে ধারাবাহিক স্ক্যান্ডালের মাধ্যমেও সব সময় আলোচনায় থেকেছেন এ অভিনেত্রী। তবে সম্প্রতি এক অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছেন শেরন। আর সেটা হচ্ছে ৫৭ বছর বয়সে সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার মডেল হিসেবে সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন হারপার’স বাজারের সেপ্টেম্বরের সংখ্যার জন্য এভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন শেরন। এখানে তিনি কেবল পায়ে হাই হিল জুতো ও ডায়মন্ডের গহনা পরে পোজ দিয়েছেন। সব মিলিয়ে ৫৭ বছর বয়সী এ তারকা এমন নগ্নভাবে পোজ দিয়ে দারুণভাবে আলোচনায় উঠে এসেছেন। শুধু ছবিই নয়, এ ছবি এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। এ বিষয়ে শেরন স্টোন বলেন, আমি যখন এ পর্যায়ে এসে নগ্ন হয়ে পোজ দিচ্ছিলাম, তখন নিজেকে ১৮ বয়সী যুবতী মনে হচ্ছিল। কারণ আমি নিজেকে সেভাবে ধরে রেখেছি। আমার মনমানসিকতাও এখন তরুণই আছে। সব মিলিয়ে আমি দারুণ উপভোগ করেছি এ ফটোশুটটি। সেক্সি লুকের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে শেরন স্টোন বলেন, এটা শুধু শরীর প্রদর্শন নয়। ভেতর থেকে বিষয়টাকে উপভোগ করা। শরীর আমি যতই দেখাই না কেন ভেতর থেকে যদি তা উপভোগ না করি আমাকে ভাল লাগবে না। মন এবং শরীর দুটোর মাধ্যমেই সেক্সি লুক আনতে হবে। হারপার’স বাজার ম্যাগাজিনের সংখ্যাটি দেখলে অনেকে এ বিষয়ে আইডিয়া নিতে পারবে। এখানে আমার ছবি তো রয়েছেই। এর বাইরে সেক্স এবং সেক্সি লুক বিষয়ে আমি কথা বলেছি। আশা করছি উপভোগ করবেন সবাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৫৭ বছরেও…

আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫