ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

৪-০ গোলে হারলো বাংলাদেশ

1031
জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে ৪-০ গোলে হারলো বাংলাদেশ। দুই অর্ধে দুটি করে গোল দেয় মধ্যপ্রাচ্যের দলটি। শুরটা ভাল করলেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। ১৩ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। আতিকুর রহমান মিশু নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগালে পেনাল্টি পায় জর্ডান। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন আব্দুল্লাহ (১-০)। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনতার আবু আমারা (২-০)। যদিও ম্যাচের ২৫ ও ৩১ মিনিটে সমতায় ফেরার দুটি সহজ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ২৫ মিনিটে মামুনুলের কর্নার ইয়াসিনের দারুন হেড ভাগ্য সহায় না থাকায় জালে জড়ায়নি। আর ৩১ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন জুয়েল রানা। ৩৭ মিনিটে মামুনুলের ফ্রিকীক সরাসরি গোলরক্ষকের হাতে চলে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৪৩ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন জুয়েল রানা। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ও আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে তার নেয়া শট অল্পের জন্য বাইরে চলে যায়।
অস্ট্রেলিয়ার সঙ্গে ৫-০ গোলে হারের পর এ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনেন ক্রুইফ। ইনজুরির কারনে দল থেকে ছিঁটকে পড়া হেমন্তের স্থলাভিসিক্ত করা হয়েছিল মোনায়েম খান রাজুকে। পারফর্ম্যান্সের কারনে বাদ পড়া এনামুল হক ও লিংকনের জায়গায় সেরা একাদশে ঠাঁই
পেয়েছিলেন আতিকুর রহমান মিশু ও ইয়ামিন মুন্না। গোলরক্ষক সোহেল শতভাগ ফিট
না হওয়ায় তাকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাননি ডাচ এ কোচ। তাই সোহেলের পরিবর্তে গতকাল গোলবার আগলে রাখার দায়িত্ব বর্তায় রাসেল মাহমুদ লিটনের কাঁধে।
বাংলাদেশ দল : লিটন (গোলরক্ষক) মিশু, তপু, ইয়াসিন, ইয়ামিন, নাসির, জামাল, রাজু মামুনুল, জুয়েল রানা, এমিলি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

৪-০ গোলে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫