ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৪৬ বছরের অন্ধকার দূর করছেন শেখ হাসিনা

তৃণমূল ও সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬ বছরের অন্ধকার দূর করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা হচ্ছেন আলোর দিশারী। ঘরে ঘরে আলো জ্বালানোর আওয়ামী লীগের মিশন প্রায় শেষের দিকে। দেশের ৮০ ভাগেরও বেশি এলাকায় আজ বিদ্যুতের আলো পৌঁছেছে।

শুক্রবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, এরশাদ ও খালেদা জিয়া সীমান্তবর্তী ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ করেননি। ৪৬ বছর পর আজকে শেখ হাসিনা এসব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। আজকে সবার মুখে ভাত উঠেছে। সবার ঘরে আলো জ্বলছে। ছেলে-মেয়েরা বিনামূল্যে বই পাচ্ছে। সবাই শিক্ষা ও স্বাস্থসেবা পাচ্ছে। শেখ হাসিনার পরিকল্পনাতেই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

আলোর অভিযাত্রায় আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে বাংলাদেশ আবারো পিছিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিদ্যুত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৪৬ বছরের অন্ধকার দূর করছেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭