ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৩ মাসের মধ্যে রোহিঙ্গাদের ডাটাবেজ

রোহিঙ্গাদের ফাইল ছবি
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরি করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন এ তথ্য। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বহু রোহিঙ্গা বাঙালিদের সঙ্গে সমাজের মধ্যে মিশে গেছে। তাই রোহিঙ্গাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য স্থানীয় কমিটি করা হয়েছে। তাদের চিহ্নিত করা হবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায়।’

রোহিঙ্গাদের ডাটাবেজের সুবিধা সম্পর্কে তিনি বলেন, ‘ডাটাবেজ প্রস্তুত হলে মিয়ানমার সরকার অথবা বিদেশি রাষ্ট্র বা সংস্থার সঙ্গে কাজ করতে ও কথা বলতে অনেক সুবিধা হবে।’
গত বছর করা এক শুমারিতে দেখা গেছে, বাংলাদেশে প্রায় তিন লাখ অনিবন্ধিত রোহিঙ্গা আছে। শুধু কক্সবাজারের কুতুপালং ক্যাম্পেই আছে ৩০ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা। গত অক্টোবরে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর অত্যাচার শুরু হওয়ার পর এ যাবত প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
রোহিঙ্গাদের পুনর্বাসন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মিয়ানমারের অবৈধ নাগরিকদের হাতিয়ার ঠেঙ্গার চরে অস্থায়ী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় সেখানে আবাসন গড়ে তোলার কাজ চলছে। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।’
তিনি আরও বলেন, ‘হাতিয়ার ঠেঙ্গার চরে রোহিঙ্গা পাঠানোর কাজ শিগগিরি শুরু হবে না। তবে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রোহিঙ্গারা অস্থায়ীভাবে সেখানে থাকবে। আমরা চাই, মিয়ানমার সরকার যেন যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে নিয়ে যায়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৩ মাসের মধ্যে রোহিঙ্গাদের ডাটাবেজ

আপডেট সময় : ০৭:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭