ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৩১ রাজনৈতিক দলের কাছে নাম চাইলো সার্চ কমিটি

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা ৩১ রাজনৈতিক দলকে সার্চ কমিটির কাছে ৫ জনের একটি নামের তালিকা জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবারের মধ্যে এ তালিকা জমা দিতে হবে। হাইকোর্টের জজ লাউঞ্জে শনিবার সকালে সার্চ কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, প্রতিটি দল সর্বোচ্চ ৫ জনের নাম জমা দিতে পারবে। এছাড়া সার্চ কমিটি সোমবার (৩০ জানুয়ারি) দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠক করবেন।

বিশিষ্ট ১২ নাগরিকের মধ্যে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এস এম ফায়েজ, ঢাবির সাবেক ভিসি একে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক আইজিপি নুরুল হুদা, অধ্যাপক সিরাজুল ইসলাম, হাইকোর্টের বিচারপতি আবদুর রশিদ।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে কর্ম পরিকল্পনা ঠিক করতে এবং নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটি বৈঠকে বসেন। ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটির জন্য নির্ধারিত কাজ শেষ করতে হবে। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসলেও ব্যক্তিগতভাবে বাছাই প্রক্রিয়ার কাজ এগিয়ে রেখেছেন সার্চ কমিটির সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৩১ রাজনৈতিক দলের কাছে নাম চাইলো সার্চ কমিটি

আপডেট সময় : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭