ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন তিনি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই নির্দেশ দেন। আদালতে অভিযোগ আমলে নেওয়ার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন আদালত। এ ছাড়া এ আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল একই কথা জানান।

২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ।

অভিযোগপত্রে থাকা অপর আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আবদুল কাইয়ুম, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রাবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন, নবী উল্লাহ নবী, সেলিম ভূঁইয়া।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন কমপক্ষে ৩১ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামের একজন মারা যান।

ঘটনার পর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৫:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭