ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

২২ বছর পর আজ রাজশাহীতে আসছেন তারেক রহমান

বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনি জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে জনসভায় বিএনপির চেয়ারম্যানের যোগ দেয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে রাজশাহীতে উপস্থিত হয়েছেন।

এর আগে বুধবার দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সময় মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

২২ বছর পর আজ রাজশাহীতে আসছেন তারেক রহমান

আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬