ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

২০৫০ সালে বিশ্বে ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়বে তিনগুণ

স্টাফ রিপোর্টার,

Losing Memories
Losing Memories

২০৫০ সাল নাগাদ বিশ্বব্যাপী ডিমেনশিয়া রোগীর সংখ্যা প্রায় তিনগুণ বাড়বে। বর্তমানে এই রোগীর সংখ্যা চার কোটি ৭০ লাখ। রোগীর সংখ্যা তিনগুণ বাড়লে ভবিষ্যতে এই সংখ্যা দাঁড়াবে ১৩ কোটি ২০ লাখে। মঙ্গলবার ওয়ার্ল্ড আলঝেইমার রিপোর্ট ২০১৫-তে এই তথ্য জানানো হয়েছে।

ডিমেনশিয়া এমন এক রোগ যা ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এতে করে কোন লোকের চিন্তা করা ও মনে রাখার ক্ষমতা লোপ পেতে থাকে। ডিমেনশিয়ার খুব সাধারণ অবস্থা আলঝেইমার রোগ।

রিপোর্টে বলা হয়, বিশ্বের বয়স যতো বাড়ছে, ডিমেনশিয়ায় আক্রান্তের সংখ্যাও ততো বাড়ছে। বিশ্বে বর্তমানে ৬০ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী লোকের সংখ্যা ৯০ কোটি। আগামী ৩৫ বছরে ধনী দেশে এই বয়সী লোকের সংখ্যা ৬৫ শতাংশ, মধ্যম আয়ের দেশে ১৮৫ শতাংশ এবং দরিদ্র দেশগুলোতে বাড়বে ২৩৯ শতাংশ।

এতে আরো বলা হয়, কেবল ২০১৫ সালে এক কোটি লোক নতুন করে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছে। এই সংখ্যা ২০১০ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকি নাটকীয়ভাবে বাড়তে থাকে।

এদিকে ডিমেনশিয়ার কারণে বিশ্বে খরচের পরিমাণও ব্যাপকহারে বাড়ছে। গত পাঁচ বছরে খরচের পরিমাণ ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ বিলিয়ন ডলারে। এই অর্থের ৬০ শতাংশ ব্যয় হয় ওষুধ ও প্রাতিষ্ঠানিক সেবায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

২০৫০ সালে বিশ্বে ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়বে তিনগুণ

আপডেট সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫