ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

২০১৬ হবে পর্যটন বর্ষ : প্রধানমন্ত্রী

2043
পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের জন্য ২০১৬ সালকে বাংলাদেশে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে নতুন পর্যটন গন্তব্য গড়তে সরকার কাজ করেছে বলে জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিষ্ট পর্যটন সার্কিট উন্নয়ন বিষয়ক দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশে প্রথমবারের মত এই সম্মেলনের আয়োজন করেছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহাপরিচালক তালেব রিফাই, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মারিও হার্ডিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও পর্যটন সংশ্লিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ সংস্কৃতির কথা তুলে ধরে শেখ হাসিনা এ অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি পর্যটনের বিকাশে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং জাতীয় পর্যটন নীতিমালা ঘোষণা, ৬০টিরও বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু, ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা এবং ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণার কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ পর্যটন সংস্থার মহাসচিব মি. তালিব রিফাই, বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

২০১৬ হবে পর্যটন বর্ষ : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫