ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

১৮-র ডিসেম্বরেই পদ্মা সেতু কাজ শেষ: সেতুমন্ত্রী

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।

তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের এক লিখিত প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি দলের সদস্য এনামুল হকের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দূরপাল্লার রুটে বিআরটিসির বিভিন্ন ধরনের বাস চালু রয়েছে। বর্তমানে ১৩৯টি রুটে ৩২৮টি বাস চলাচল করছে। দূরপাল্লার রুটে বিআরটিসির আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন ৬শ’টি বাস আমদানি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব বাস আমদানি করার পর দূরপাল্লার রুটে বাস বৃদ্ধি করা হবে।

সরকারি দলের সদস্য এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরানো পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিআরটিএ’র উদ্যোগে পেশাজীবী গাড়ি চালককে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতামূলক বিষয়ে নিয়মিতভাবে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর জন্য জাল বা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রংচটা, চলটা উঠা, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে বিআরটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। -বাসস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

১৮-র ডিসেম্বরেই পদ্মা সেতু কাজ শেষ: সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭